2025-2026 শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখ রোজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। প্রায় সাড়ে চার লক্ষ পরীক্ষার্থী দেশের সকল বিভাগীয় ও জেলা শহরস্থ নির্বাচিত ১৬১৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত সকল পরীক্ষার্থীকে আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এর Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে। এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Honours Tab এর Admit Card Download অপশন থেকেও প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ (২৫ এপ্রিল ২০২৬) এর অন্তত তিনদিন পূর্বে কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে অথবা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে তার আসন বিন্যাস জেনে নিতে হবে।
পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ও HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং প্রবেশপত্রে উল্লিখিত সকল নির্দেশনা মেনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
Download PDF
08.04.2026